মঙ্গলকান্দি কামিল মাদরাসায় বর্নাঢ্য আয়োজন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ ৫ জানুয়ারি বৃহস্পতিবার কুমিল্লার তিতাস উপজেলার মঙ্গল কান্দি কামিল (এমএ) মাদ্রাসায় কামাল উদ্দিন পাঠাগার উদ্ভোদন করেন দাউদকান্দি গৌরীপুর কামাল মর্ডান হসপিটালের স্বত্বাধিকারী, রোটারিয়ান আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন। এসময় সংশ্লিষ্ট মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমিন, জিয়ার কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলী আশরাফ, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবদুর রউফ, মঙ্গলকান্দি কামিল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এবং জগতপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মীর শওকত লিটন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাদরাসা, এতিম খানা ও হেফজ বিভাগের উদ্যোগে সকাল থেকে বাদ আছর পর্যন্ত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও দ্বিতীয় পর্বে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এতে বয়ান পেশ করেন হযরত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, অধ্যাপক মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা ফরিদ উদ্দিন আল আজহার ও মাওলানা আবুল হাসান রায়হান প্রমুখ। প্রথম পর্বে সভাপতিত্ব করেন সাতানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার ও দ্বিতীয় পর্বে মাদরাসা সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মুনীব। সার্বিক তত্বাবধানে ছিলেন মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমিন।



