slider

রসিক এ মডেল নির্বাচন করতে চায় কমিশন, ৮৬ কেন্দ্র ঝুঁকিতে

আব্দুর রহমান রাসেল,রংপুর ব্যুরোঃ আজ ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন রসিক নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ভোটপূর্ব সরঞ্জাম বিতরণকালে রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বলেন, এই নির্বাচনের সময় গোপন কক্ষে একজনের বেশি প্রবেশ করলে তাকে আইনের আওতায় আনা হবে। রংপুর সিটি করপোরেশেনে (রসিক) মডেল নির্বাচন দিতে চাই । 

আজ সোমবার রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে সব আয়োজন করা হয়েছে।

এসময় রংপুর পুলিশ লাইনস মাঠে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারের ব্রিফিংয়ে ভোটের পরিবেশ এবং বিধি নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়। এরপর কেন্দ্রে কেন্দ্রে ইভিএম পাঠানো শুরু হয়। পুলিশি নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে ইভিএমসহ সব নির্বাচনী সরঞ্জাম।

এতে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার নূরে আলম মিনা পেশাদার আচরণের তাগিদ দেন। তিনি বলেন,‘অনেকে লোভ দেখাতে পারে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবধান থাকতে হবে। আব্দুল বাতেন বলেন,‘কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে অতীতের চেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না।’

এদিকে,রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৮৬টি কেন্দ্র ঝুঁকিতে রয়েছে, যেগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

নগর পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রের মধ্যে কোতোয়ালি থানায় ৩৭টি, তাজহাট থানায় ৮টি, মাহিগঞ্জ থানায় ৯টি, হারাগাছ থানায় ৯টি, পরশুরাম থানায় ১৩টি ও হাজিরহাট থানায় ১০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

কী কারণে এসব কেন্দ্র ঝুঁকিতে জানতে চাইলে নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এসব কেন্দ্রে ভোটার বেশি। কেন্দ্রে সীমানা প্রাচীরও নেই। কেন্দ্র এলাকায় অতীতে সংঘাত হয়েছে। তাই এগুলোকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এদিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন।

রংপুর সিটি এলাকাগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নগরীতে গত রাত থেকে ১১ প্লাটুন বিজিবি, ১৭ প্লাটুন র‌্যাব ও ৩৩ প্লাটুন পুলিশ থাকবে। মাঠে থাকবে ৩৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৬ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর। আশা করছি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button