slider

জয়পুরহাটে জামায়াতের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত, ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধিঃ জামায়াতের কেন্দ্রীয় ১০ দফা দাবীর কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের বামনপুর সগুনা এলাকায় মিছিল করার সময় পুলিশকে লক্ষ্য করে জামায়াত-শিবির নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এসময় পুলিশ ৬ রাউন্ড ফাঁকাগুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পরে সেখানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ নেতা কর্মীকে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬টি ককটেল, রড, লাঠিসোঠা, ৬টি মোটর সাইকেল, ৬টি সাইকেল ও কর্মসূচির ব্যানার উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৫), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩০), জামায়াত কর্মী শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শিবির কর্মী মারুফ, মেহেদী হাসান, মেশকাত শরীফ ও সোহরাব আলী, মেসি ড্রাইভার শিপন, নুর নবী।

আহত তিনি পুলিশ সদস্য হলেন, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এএসআই মাহমুদ। তাদের আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ ও পাঁচবিবি উপজেলা উপজেলা জামায়াতের সভাপতি ইমরান হোসেনসহ অজ্ঞাত ৬০/৭০ জন নেতাকর্মী পলাতক রয়েছে।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, শনিবার ভোরে জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের দিকে এসে অবরোধ বা নাশকতার পরিকল্পনা করেছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা কয়েকটি ককটেল নিক্ষেপ করলে তিন পুলিশ সদস্য আহত হয়। এসময় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button