slider

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে এক যুবক আটক

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে পুলিশ অভিযানে নারী শিশু নির্যাতন ও যৌতুক বিরোধী আইনের মামলায় মোঃ রমজান আলী (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক বাঘাইছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ডের মুন্সি পাড়ার বাসিন্দা মোঃ মোসলেম উদ্দিন এর ছেলে। ২১ ডিসেম্বর বুধবার রাত ৯ ঘটিকায় বাঘাইছড়ি থানার এসআই অনুপম দাশের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটক আসামি সি আর মামলা নং ২৫০/২২ যৌতুক নিরোধ আইন ৩ ধারা এবং নারী ও শিশু মামলা নং ১০৯/২২ ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ১১(গ) ধারায় আটক করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা আদালতে পাঠানো হবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button