slider

মানিকগঞ্জে কর্মী দক্ষতা উন্নয়নে তাত্ত্বিক ও ব্যাবহারিক কর্মশালা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম : “তাত্ত্বিক ও ব্যবহারিক কাজে দক্ষতা বৃদ্ধি করি, প্রকৃতি ও মানুষের সাথে আন্তঃসম্পর্ক জোরদার করি” এই ধরনের বিভিন্ন স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক সিংগাইর রিসোর্স সেন্টার এর আয়োজনে গত ১৮-২০ ডিসেম্বর ২০২২ বারসিক বায়রা অফিস মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত বারসিক কর্মী পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
তিনদিনব্যপী বিষয়ভিত্তিক সেশনের প্রথমেই দেশাত্মবোধক গানের মাধ্যমে সেশন শুরু হয়। কর্মশালা পরিচালনা ও প্রধান সহায়কের ভূমিকা পালন করেন বারসিক পরিচালক জনাব সৈয়দ আলী বিশ্বাস। সহায়ক হিসেবে আরো উপস্থিত ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় ও কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস।
গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে বারসিক এর মিশন ভিশন ও কর্মপন্থা, বিষয়ভিত্তিক তথ্য সংগ্রহ ও সহভাগিতা বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা হয়। পরদিন সংগঠন ব্যাবস্থাপনা ও নেতৃত্ব, কমিউনিটি যোগাযোগ ও প্রভাবিতকরন এবং তথ্য ভিত্তিক গণযোগাযোগ, কার্যক্রম মূল্যায়নসহ আদর্শ কর্মপরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে তাত্ত্বিক ও ব্যাবহারিক কর্মশালায় সকল অংশগ্রহণকারীগন হাতে কলমে স্বতফুর্তভাবে অংশগ্রহণ ও কাজ করার প্রত্যয় গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button