হরিরামপুরে পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস, সম্পাদক বিল্টু

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হরিরামপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পিয়াস চৌধুরী ও সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র দত্ত (বিল্টু) নির্বাচিত হয়েছেন।
১৮ ডিসেম্বর (রবিবার) দুপুরে উপজেলা চত্বরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মানিকগঞ্জ জেলার সভাপতি অধ্যাপক বাসুদেব সাহা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিয়াস চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মহীউদ্দীন এডভোকেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অর্ণিবান কুমার পাল, কার্যনির্বাহী সদস্য অসীম কুমার বিশ্বাস।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক হরিপদ সূত্রধরসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।




