slider
মাধবপুরে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তায় – ইউএনও

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গত ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলার বেজুড়া গ্রামের অটোরিক্সা চালক মোঃ নয়ন মিয়া এবং অটোরিক্সা আরোহী পিয়াইম গ্রামের মোঃ ফটিক মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। শনিবার ১৭ ডিসেম্বর সকাল বেলা এতে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশারাত জাহানের নির্দেশনায় উভয় পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান। এই মর্মান্তিক মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে শোকসন্তপ্ত পরিবারকে সহমর্মিতা ও সমবেদনা জানান তিনি।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান এক বিজ্ঞপ্তিতে জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক উভয় পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।



