slider

পটিয়ায় এলডিপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যােগে মহান বিজয় দিবস পালন

পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে এলডিপির নেতা কর্মীরা মিছিলসহকারে পটিয়া কেন্দ্রীয় সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক মোঃ আয়ুব, পটিয়া পৌরসভা এলডিপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান ও মোঃ শাহ আলম, উপজেলা এলডিপি’র যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান, মোঃ খোরশেদ, পটিয়া পৌর গনতান্ত্রিক শ্রমিকদল সভাপতি মোঃ সৈয়দ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল, পটিয়া পৌরসভা গনতান্ত্রিক ছাএদল সভাপতি মুহাম্মদ আমিনুল হক তামিম, যুগ্ম সম্পাদক মোঃ এরশাদ, গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল উপজেলা সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আলমগীর, এলডিপি নেতা জসিম উদ্দিন সওঃ, কানুন, ফারুক, আলী, সাইফুল, বাবুল প্রমুখ।- সভায় বক্তারা বলেন,
দুর্জয় শপথে নতুনের বারতায় জেগে ওঠার দিন মহান বিজয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতি বিজড়িত এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে সৃষ্টি সুখের উল্লাসে কেঁপে ওঠার ১৬ ডিসেম্বর বাঙালি জাতির আত্মগৌরবের দিন। আত্মগৌরবের ৫১ বছর পার হল। কৃতজ্ঞ জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজ স্মরণ করছে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে চিরভাস্বর হয়ে আছে বাঙালির রক্তে রাঙা ইতিহাস আর লাল-সবুজের পতাকা। এক সাগর রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্মৃতির মিনারগুলো ছেয়েগেছে ফুলে ফুলে শহীদ সৃতিসৌধ। যতদিন বাংলাদেশ নামক এ রাষ্ট্রের অস্তিত্ব থাকবে, ততদিন এ দিনটি পালন করা হবে এমনই হূদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে।ভালোবাসা আর জীবন এ দুইয়ের মূল্য যেমন দেওয়া যায় না, তেমনি মূল্য দেওয়া যায় না পতাকার। ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা ও পতাকা অর্জন করেছি তার মূল্য নির্ধারণ করা যায় না। সেই স্বাধীনতা অর্জনে বাঙালির অবদান কয়েক শতকের। ১৭৫৭ সালে মীরজাফরের লোভ স্বাধীনতাকে শৃঙ্খলিত করেছিল। সেখান থেকে মুক্ত করতে যে ত্যাগ আমাদের রয়েছে তার মহিমা বর্ণনার মহাকাব্য যুগে যুগে গ্রন্থিত করে গেছেন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক এবং রাজনীতিবিদরা। সংগ্রামের সেই গর্ব আমাদের স্বাধীন বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button