ঘিওরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে ১৫ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। উপজেলার তেরশ্রী কালী নারায়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃহস্পতিবার সন্ধ্যায় এ মেলার উদ্ধোধন করা হয়।
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে এ মেলার শুভ উদ্বোধন করেন জে.পি গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আলী মুরতুজা পলাশ।
এসময় উপস্থিত ছিলেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শচীন্দ্র নাথ মিত্র, পয়লা ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ, পয়লা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.সামিউল প্রধান, সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান প্রমুখ।
উদ্ধোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী নকুল কুমার ও তার দল। মেলাতে পুতুল নাচ, নাগরদোলাসহ প্রায় ২ শতাধিক বিভিন্ন ধরনের স্টল বসেছে।




