slider

বোয়ালমারীতে ইয়াবা ব্যবসায়ী আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা বাজার থেকে বৃহস্পতিবার (১৫ ডিমেম্বর) রাত পৌনে নয়টার দিকে এক মাদক ব্যবসাীকে আটক করেছে থানা পুলিশ। ওই মাদক ব্যবসায়ী পৌরসভার রায়পুর গ্রামের মুন্না মোল্যা (২৩)। 
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাজারের কাশেমের ডিমের দোকানের সামনে থেকে মুন্নাকে আটক করে। আটকের পর তার পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে ২৫ পিস ইয়াবাড়ি উদ্ধার করে। আটকের ঘটনায় এসআই মনিরুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ১৫।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুল ইসলাম বলেন, ইয়াবা ব্যবসায়ী মুন্নাকে মাদকসহ আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button