
নিজস্ব প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রায়েরবাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেছে আমার বাংলাদেশ(এবি) পার্টি। শোক ও শ্রদ্ধা জানানোর প্রাক্কালে উপস্থিত শোকাহত নাগরিক ও গণমাধ্যম কর্মীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। তিনি বলেন, ‘৭১ এ বুদ্ধিজীবীরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন। শোষন-জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে তারা জীবনের শেষ রক্তবিন্দু বিলিয়ে দিয়েছেন। অথচ এখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বিভক্ত।
তারা নানা মত ও মতাদর্শে অন্ধ হয়ে একে অপরের সাথে প্রাণঘাতী শত্রুতায় লিপ্ত। দুর্ভাগ্যজনকভাবে তাদের কেউ কেউ ফ্যাসিবাদেরও দোসর। তিনি বলেন, শিক্ষাবিদ, গবেষক, লেখক, কবি, সাহিত্যিকরা একটি দেশের অলংকার। তারা দেশের সম্পদ।
তাদের চিন্তা ও লেখনীতে জাতি দিক নির্দেশনা পায়। ১৯৭১ সালে হানাদার বাহিনী আমাদের ভিত্তি দুর্বল করে দেয়ার জন্য নৃশংস কায়দায় আমাদের আত্মার আপনজন শ্রেষ্ঠ গুনীজনদের হ্ত্যা করেছে। আমরা সে ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারিনি।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের জন্য জীবন দেয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি।
ফুলেল শ্রদ্ধা জানাতে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক জননেতা বিএম নাজমূল হক, পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, শাহ আব্দুর রহমান, যুবপার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক এম ইলিয়াস আলী, সহকারী প্রচার সম্পাদক মিনহাজুল আবেদীন শরিফ, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, দক্ষিনের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান ব্যাপারী, সেলিম খান, আব্দুল হালিম নান্নু, আল আমিন প্রিন্স, যুবনেতা তোফাজ্জল হোসেন রমিজ, সাইফুল মির্জা, সুলতানা রাজিয়া, মাসুদ জমাদ্দার রানা, নারী নেত্রী ফেরদৌস আক্তার অপি, নিশি ইসলাম, ইমরান হোসেন শিবলু, অ্যাডভোকেট আব্দুল কাদের, কাজল মিয়া, সিএম আরিফ সহ মহানগর উত্তর, দক্ষিণ ও যুবপার্টির বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ।




