slider

মানিকগঞ্জে ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর জেলা ফোরাম গঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :”ক্ষুধা মুক্ত সমাজ চাই, সেচ্ছাসেবী যুব এজেন্ট চাই” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগী যুব সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর মানিকগঞ্জ জেলা ফোরাম প্রতিনিধি নির্বাচনে নতুন জেলা ফোরাম গঠিত হয়।
গতকাল ১২ই ডিসেম্বর ২০২২ইং মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এনপিআাই অডিটোরিয়ামে সকাল থেকে বিকেল পর্যন্ত
ইয়ুথ এন্ডিং হাঙ্গারের জেলা ফোরাম প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচন পরিচালনায় ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ইয়ুথ মোবিলাইজেশন ইউনিট এর এসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান সজল। সঞ্চালনা করেন হাঙ্গার প্রজেক্ট মানিকগঞ্জ এর জেলা সমন্বয়কারী আব্দুস সালাম।
এসময় উপস্থিত থেকে বক্তৃতা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার মানিকগঞ্জ জেলা ফোরামের সাবেক সভাপতি মো.নজরুল ইসলাম, আবু সালেহ সালেক ও মো.চান মিয়া প্রমুখ।
এসময় তারা ভোটের মাধ্যমে একজন জেলা সমন্বয়কারী এবং একজন যুগ্ম সমন্বয়কারী নির্বাচন করেন। সেই সাথে জেলা ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নির্বাচিত জেলা সমন্বয়কারীঃ সৌরভ মাহমুদ সোহাগ, যুগ্ম সমন্বয়কারীঃ স্যামসন সুপ্রিয় জামান,
পূর্ণাঙ্গ কমিটির তালিকা ও উপদেষ্টা কমিটির নাম শীগ্রই প্রকাশ করা হবে।
আমরা বিশ্বাস করি এই কমিটি আগামী এক বছর মানিকগঞ্জের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে জেলার বিভিন্ন স্থানে প্রাকৃতিক ও সামাজিক সহিংসতা রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button