slider

সাভার স্ট্যান্ডার্ড হসপিটালে চিকিৎসা অবহেলায় ২ নবজাতকের মৃত্যু

সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরের প্রবেশদ্বার সাভারস্থ তেঁতুলঝোড়া মোড়ে স্ট্যান্ডার্ড এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা অবহেলায় ২ নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা হাসপাতালটি বন্ধসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবী করেছেন।
নবজাতক হারানো গার্মেন্টস কর্মী সানজিদা আক্তার জানান, সে প্রসব বেদনা নিয়ে গত ১০ ডিসেম্বর ওই হাসপাতালে ভর্তি হন। এ সময় সেখানে ডাক্তার না থাকায় ওটি নার্স সুমাইয়া আক্তার নরমাল ডেলিভারীর চেষ্টা চালান। এক পর্যায়ে প্রসূতির পেটেই নবজাতকের মৃত্যু হয়। সানজিদার স্বামী আরিফ হোসেন অভিযোগ করে বলেন, আমি সিজারের কথা বললে ওই নার্স ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীর পেটে চাপাচাপি করলে মৃত সন্তান প্রসব হয়। তিনি আরো বলেন, সন্তান প্রসবের আগে প্রসূতি মায়ের সকল রিপোর্ট ভাল ছিলো। এ নিয়ে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন।
এর আগে গত ২৬ নভেম্বর রাত ১০ টার দিকে তেঁতুলঝোড়ার নোয়াখালী পাড়ার ভাড়াটিয়া ফয়সালের স্ত্রী শাকিলা (২১) প্রসব বেদনা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। ডাক্তার না থাকায় পরদিন সকালে গাইনী কনসালটেন্ট ডাক্তার ফারজানা সারোয়ারকে এনে সিজার করানো হয়। এতে মৃত শিশু প্রসব হয়। তারপরেও নবজাতককে ঢাকা শিশু হাসপাতালে নেয়ার পরামর্শ দেন ওই ডাক্তার। সময় স্বল্পতার কারনে সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বলেন প্রায় ৪ ঘন্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার ইত্তেহাদুল ইসলাম ইমরান চিকিৎসা অবহেলার কথা অস্বীকার করে বলেন, ওই সময়ে আমি ছিলাম না । পরে বিষয়টি শুনেছি। মালিক পক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button