সরকারি হাসপাতালে ডাক্তারের ডিউটিতে ফাঁকি চিকিৎসা সেবায় অফিস সহায়ক

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : বর্তমান সরকার চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে নিরলস ভাবে কাজ করলেও হবিগঞ্জের মাধবপুরে ৫০ শয্যা বিশিষ্ট মাধবপুর উপজেলা সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক তার ডিউটিতে ফাঁকি দিচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ অসহায় রোগীরা। সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তারদের দীর্ঘদিনের এমন কর্মকান্ডে নাজেহাল সাধারণ রোগীরা।
মাধবপুর উপজেলা সদর হাসপাতালে সরেজমিন ঘুরে দেখা যায় হাসপাতালের জরুরী বিভাগে দূর্ঘটনায় আহত রোগীকে টেবিলে শুয়ে রেখে দায়িত্বরত চিকিৎসক উপ: সহকারী মেডিক্যাল অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মোবাইল ফোন ব্যবহার নিয়ে মগ্ন, এমতাবস্থায় হাসপাতালের এম, এল, এস, এস মোঃ ছিদ্দিক আলী জরুরি সেবার রোগীকে যতটুকু সম্ভব চিকিৎসা করছে।
ঘটনাটি প্রকাশ্যে আসে জীবন বিশ্বাস নামে এক রেগীকে কেন্দ্র করে। জরুরী বিভাগের রেজিস্ট্রারে পাওয়া তথ্য অনুযায়ী এন্ট্রি নাম্বার-৬২১৩, শুক্রবার ৯ ডিসেম্বর সকাল ৮:৪৫ ঘটিকায়, আহত ওই ব্যক্তি হলো পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তী ইউনিয়নের তালতলী গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে জীবন বিশ্বাসের সাথে এমন কর্মকান্ড ঘটে।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা সদর হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এ এইচএম ইশতিয়াক মামুন পতাকা২৪.কম কে বলেন, এখানে এম এল এসএস ছিদ্দিক আলী শুধু মাত্র ড্রেসিং করেছে,চিকিৎসা উপ সহকারী মেডিক্যাল অফিসার (ডাক্তারই) করছেন, এটি একটি সাধারণ ব্যাপার বলে দাবী করেন।



