slider

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে রিমি খাতুন (২৩) নামের এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি সাকোয়া অর্জুনগাড়ী গ্রামের সৌদি প্রবাসী রুবেল আকন্দের স্ত্রী ও এক সন্তানের জননী। গত বুধবার ৭ নভেম্বর ভোর ৪টায় গৃহবধূকে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যান। এ ব্যাপারে আদমদীঘি থানায় ইউডি মামলা হয়েছে।
জানাযায়, চার বছর আগে রুবেল আকন্দের সাথে রিমি খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সন্তানের জন্মের পর কর্মের তাগিদে স্বামী সৌদি আরবে পাড়ি জমান। এলাকার মেম্বারসহ অনেকের সঙ্গে কথা হলে গৃহবধূ রিমি খাতুনের প্রেমের গোপন কাহিনী কিছুটা পরিস্কার বোঝা যায় এই গোপন প্রেমের সংঙ্গে মৃত্যুর কিছু রহ্যস্ব জরিয়ে আছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন মেয়েটির একই গ্রমের নুরুল ইসলামের ছেলে রাকিবুলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তাদের পরিবারে বেশ অশান্তি বিরাজ করছিল।এমন কি তার আত্নিয় স্বজনদের সঙ্গে ফোনে কথা বলা নিষেধ করা হয়েছিল এই জেরেইগত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে স্বামীর বাড়িতেই রিমি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওই দিন রাতেই বগুড়া শজিমেক হাসপাতাল নেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে নেওয়ার পথে গত বুধবার ৭ নভেম্বর ভোরে মারা যান ।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মগে প্রেরন করেন। আত্মহত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button