slider

বোয়ালমারীতে ইউপি সদস্যকে মারধরের মামলা আ’লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইউপি সদস্য সৈয়দ বালাকে (৪০) মারধরের ঘটনায় তার বাবা মজিবর রহমান বাদি হয়ে মো. ছিদ্দিক মাতুব্বরকে (৫০) প্রধান আসামী করে গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে চার জনের নামে মামলা করেন। মামলা নম্বর ১০।
ছিদ্দিক মাতুব্বর পরমেশ্বদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি। সৈয়দ বালা পরমেশ্বদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ওয়ার্ডের যুবদলের সভাপতি। মামলার পর মঙ্গলবার রাতেই আসামী ছিদ্দিক মাতুব্বরকে ময়েনদিয়া বাজার থেকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা ডহরনগর তদন্ত কেন্দ্রের এসআই মো. কবির হোসেন। ছিদ্দিক মাতুব্বর ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের ছোট ভাই।
মামলা সূত্রে জানা যায়, রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউপি পরিষদে রেশনের কার্ড ও রিলিপের চাল বিতরন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ছিদ্দিক মাতুব্বর প্রস্তাব দেয় রেশনের প্রতিটি কার্ড থেকে দুই হাজার করে টাকা দিতে হবে এবং রিলিপের চাল ৩০ কেজির জায়গায় ২৭ কেজি দিতে হবে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ছিদ্দিক মাতুব্বরের ছেলে ভাতিজাকে মোবাইল ফোনে ডেকে এনে হাতুরিসহ বিভিন্ন জিনিস দিয়ে মারধর করে আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা বালাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ইউপি সদস্য মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামী ছিদ্দিক মাতুব্বরকে গ্রেপ্তার করে বুধবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button