slider

রেকর্ড বোর্ডে সাবেক চেয়ারম্যানের নাম লিপিবদ্ধ না করায় স্বজনদের ক্ষোভ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো: আফতাব উদ্দিন মোল্লার নাম নেই ইউনিয়ন পরিষদের রেকর্ড বোর্ডে। একান্ন বছরেও কেন একজন সাবেক চেয়ারম্যানের নাম ইউনিয়ন পরিষদে রক্ষিত রেকর্ড বোর্ডে লিপিবদ্ধ করা হননি তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক এই চেয়ারম্যানের নাম রেকর্ড বোর্ডে তোলার জন্য তার স্বজনরা চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন । আফতাব উদ্দিন মোল্লার ভাতিজা সালাউদ্দিন মোল্লা অপু জানান, আমার চাচা ১৯৬৩ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত শাহজাহানপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন কিন্তু ইউনিয়ন পরিষদের রেকর্ড বোর্ডে উনার নাম লিপিবদ্ধ করা হননি। অথচ অন্যান্য ইউনিয়ন পরিষদের রেকর্ড বোর্ডে স্বাধীনতার আগের চেয়ারম্যানগনের নাম ঠিকই লিপিবদ্ধ আছে। তাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে শাহজাহানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী’র নিকট আমার চাচা শহীদ আফতাব উদ্দিন মোল্লার নাম রেকর্ড বোর্ডে লিপিবদ্ধ করার জন্য আবেদন করেছি। এ ব্যাপারে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী জানান, আবেদন পেয়েছি। বিষয়টি যাচাই পূর্বক উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button