slider
মেধা অন্বেষণ বৃত্তি প্রদান

ঘিওর (মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালযে মেধা অন্বিষণে বৃত্তি প্রদান-২০২২ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফ,বক্তব্য রাখেন
ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনোয়ার আলী খাঁন (দেলোয়ার), ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হাফিজ শিকদার, শিক্ষক মোঃ আতিক হাসান, শিক্ষক মোঃ মাহফুজুর রহমান প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।




