slider

সাড়ে ৬ লক্ষ ফ্রিল্যান্সার উদোক্তা গড়ে তোলা হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি : কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সাড়ে ছয় লক্ষ ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রকল্প হাতে নিয়ে সরকার। সেই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোক্তা বাড়ানোর জন্য বিভিন্ন সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউএনডিপি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে মেগা জব উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসময় বলেন, করোনাকালীন সময়ে প্রায় ৫৩ হাজার জনকে অনলাইনে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যেখানে ৫০ দিনে দুই’শ ঘন্টার প্রশিক্ষণ ছিল। যাতে করে একজন তরুণ বা তরুণী ঘরে বসেই আউটসোর্সিং করে বিদেশী মুদ্রা অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই আমলে কোন মানুষ কষ্টে থাকবেনা। সরকার দেশের বেকার সমস্যা দূর করে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সবাইকে স্বাভলম্বী করার চেষ্টা করছে।
এছাড়া সাইবার হামলা ঠেকাতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button