slider

রাতে সমাবেশ স্থলে আর যাওয়া হলো না বিএনপি নেতা উত্তম কুমারের

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি উপজেলা বিএনপির সহসভাপতি ও কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেটউত্তম কুমার তারন (৫৯) কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার আগেই চলে গেলেন পরপারে। জানা গেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় তিনি হৃদরোগ জনিত কারনে কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুমিল্লায় বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এর আগে তিনি তাঁর নিজ এলাকা দাউদকান্দির ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন এবং দাউদকান্দি থেকে সমাবেশ স্থল টাউন হলে আগত নেতাকর্মীদের সাথে দীর্ঘ সময় থাকার পর কোর্ট এলাকায় নিজ বাসায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হন, পরে সিডি প্যাথ হসপিটালে নিয়ে গেলে তাঁর জীবনাবসান ঘটে। দলের সর্বশেষ কর্মকান্ডে শনিবারের বিভাগীয় সমাবেশে তাঁর আর যোগ দেওয়া হলো না। শনিবার সকাল দশটায় তাঁর সৎকার দাহ কাজ দাউদকান্দির নিজ গ্রাম আউটিয়া খোলা শ্মশানে সম্পন্ন হয়। সৎকার কাজে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার ছেলে উৎস। মৃত্যু কালে মা, স্ত্রী, একছেলে ও এক মেয়ে রেখে গেছেন। উত্তম কুমার তারনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তিনি এক বিবৃতিতে বলেছেন উত্তম কুমার তারন একজন খাঁটি দেশপ্রেমিক ও বিএনপি আদর্শের অকুতোভয় সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে দল একজন নিষ্ঠাবান ও সফল সংগঠকে হারালো। তাঁর আত্মার আশীর্বাদ কামনা করে পরিবার বর্গের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি । উল্লেখ্য আইনজীবী পেশাগত কারনে তিনি কুমিল্লায় থাকতেন এবং দলীয় নেতাকর্মীদের সবসময় আইনি সহযোগিতা করতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button