slider

ঘিওরে শহীদ মিনার নির্মান কাজের উদ্ধোধন 

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী ঘিওর ডি, এন পাইলট উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। 
বুধবার বিকেলে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম আজমের ব্যক্তিগত অর্থায়নে এই শহীদ মিনার নির্মিত হচ্ছে।
নির্মান কাজের উদ্ধোধন অনুষ্ঠানে ঘিওর ডি, এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, ঘিওর থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ভিলু, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোরতোজ আলী প্রমুখ। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button