slider

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ আবু তালেবের দাফন সম্পন্ন

নড়াইল প্রতিনিধি : কালিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু তালেবের জানাযা ও দাফন-কাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭-১১-২০২২) মাগরিবের নামাজ শেষে কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসার মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
বৃহস্পতিবার নড়াইল জেলা পুলিশ সুপার, কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ নড়াগাতী থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর ইসলামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, বুধবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে গন্ধবাড়িয়া গ্রামের রাস্তার পাশে ড্রেন থেকে তার মরা দেহ উদ্ধার করা হয়েছে। শেখ আবু তালেবের রহস্যজনক মৃত্যুতে গ্রাম উত্তেজনা বিরাজ করছে। তিনি ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসা সভাপতি পদে দাড়াবেন বলে জানা যায়।
ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানিজিং কমিটিকে কেন্দ্র করে এই মৃত্যু হতে পারে বলে ধারণা করছে অনেকে। এখন গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। মৃত্যুকালে তার বয়স ছিল (৭৫) বছর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button