slider

কেরানীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” স্লোগানে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ। 
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল আমেনা মারজান,কেরানীগঞ্জ মডেলা থানার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল আমিন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। 
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন,এক দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও অনান্য প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৩৮ টি স্টল অংশগ্রহণ করে,এসময় স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, আর্জন, পরিকল্পনা ও অগ্রগতী বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button