কেরানীগঞ্জে চোরাই অটোরিক্সা সহ ক্রয়-বিক্রয় চক্রের ৬ সদস্য গ্রেফতার

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা সহ জেলার আশেপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ছিনতাই ও চোরাই মিশুক অটোরিক্সা ক্রয়-বিক্রয় করে আসছিলো, এই চক্রের কারণে বিভিন্ন সময় অটোরিক্সা ছিনতাইকারী গ্রেফতার হলেও ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করা সম্ভব হতো না,কেননা এই চক্রের সাথে বিভিন্ন অটোরিক্সা ছিনতাইকারীদের সাথে সরাসরি যোগাযোগ থাকায় ছিনতাইকৃত অটোরিক্সা/মিশুক অটো কয়েকটি হাত বদল হয়ে বিভিন্ন প্রান্তে যেতো।
এবিষয়ে আজ শুক্রবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় কেরানীগঞ্জ মডেল থানায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর -বিপিএম সেবা সাংবাদিকদের জানান উল্লেখিত কারণে সংঘবদ্ধ এই চোরাই মিশুক অটোরিক্সা ক্রয়-বিক্রয় চক্রকে গ্রেফতারের লক্ষ্যে তার নেতৃত্বে বিভিন্নভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে থাকেন, এরই ধারাবাহিকতায় কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রুহিতপুরে চোরাই ব্যাটারী চালিত মিশুক ক্রয়-বিক্রয় করার জন্য কতিপয় ব্যক্তি চোরাই মিশুক সহ অবস্থান করছেন, উক্ত গোপন সংবাদের প্রেক্ষিতে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর-রশিদ- পিপিএম এর তত্ত্বাবধানে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মুন্সী আশিকুর রহমান এর নেতৃত্বে কেরাণীগঞ্জ মডেল থানার একটি আভিযানিক দল রুহিতপুরে অভিযান পরিচালনা করে ১) বাচ্চু (৫৫), ২) নজরুল ইসলাম (২৫), ৩) মোঃ ফারুক হাসান (৩০) দের একটি চোরাই মিশুক সহ গ্রেফতার করে হয় । অভিযানে গ্রেফতার হওয়া আসামী বাচ্চু জানায় তারা একটি সংঘবদ্ধ চোরাই মিশুক ও অটোরিক্সিা বেচাকেনা চক্রের সক্রিয় সদস্য, তারা ঢাকা জেলা সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মিশুক ও অটোরিক্সিা ক্রয় করে অন্যের কাছে বিক্রয় করতেন এবং তার দেওয়া তথ্য মতে কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া মডেল লেন জনৈক মোশারফ হোসেন এর বাড়ীতে ভাড়া নেওয়া রিক্সা গ্যারেজে আরো ৪ টি চোরাই মিশুক বিক্রয়ের জন্য রাখেন এছাড়াও তাদের চক্রের সদস্য পিয়ার আলীর গ্যারেজে ২ টি, মোঃ আরিফুল ও রিপন শেখ, জামাল শেখ এর কাছে ১টি, দ্বীন ইসলামের কাছে ৩টি ব্যাটারী চালিত চোরাই মিশুক বিক্রয়ের জন্য রাখা আছে পরবর্তীতে বাচ্চুর দেওয়া তথ্যমতে কেরাণীগঞ্জের রুহিতপুর, খোলামোড়া, লাখিরচর ও ব্রাহ্মনকিত্তা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ৪) আরিফুল (৩০), ৫) রিপন শেখ, জামাল শেখ (৪০) ও ৬) দ্বীন ইসলাম (৪২) দের গ্রেফতারপূর্বক তাদের হেফাজতে থাকা ১০ টি চোরাই মিশুক অটো উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরাই মিশুক ও অটোরিক্সা কেনা-বেচা চক্রের সক্রিয় সদস্য। তারা অসহায় খেটে খাওয়া মানুষের শেষ সম্বল অটো ও মিশুক বিভিন্ন এলাকার ছিনতাইকারী/চোরদের মাধ্যমে ছিনতাই/চুরি করিয়ে অটো ও মিশুকের রং এবং আকার আকৃতি পরিবর্তন করে অন্যদের কাছে বিক্রয় করতেন, তাদের দেওয়া তথ্য মতে আরো জানা যায় একইভাবে আরো ২/৩ টি চক্র এসব চোরাই মিশুক ও অটেরিক্সা কেনা-বেচার সাথে সক্রিয় আছে। অভিযানে গ্রেফতার ও পলাতক আসামীদের কাছ থেকে উদ্ধার হওয়া সর্বমোট ১১ টি ব্যাটারী চালিত মিশুক উদ্ধার করা হয়, যার সর্বমোট মূল্য অনুমান ৬,৬০,০০০ (ছয় লক্ষ ষাট হাজার) টাকা। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন এব্যাপারে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে।




