হাতিয়ায় জমির বিরোধে সংঘর্ষে ১ নিহত আহত ১

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী হাতিয়া জমির বিরুদ্ধে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া বুড়িরচর ইউনিয়নর রহমত বাজার জমি নিয়ে দুই পক্ষর সংঘর্ষ ঘটলে এক পর্যায়ে তৃতীয় পক্ষ হিসেবে হাসিম মাঝী সমাধান করার জন্য এগিয়ে গেলে, সংঘর্ষ চলাকালীন সময়ে হামলায় আবুল হাসম মাঝি (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়। নিহত হাসেম মাঝি বুড়িরচর ইউনিয়নের স্থানীয় রেহানিয়া গ্রামের বাসিন্দা মৃত আলী আজ্জমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, একই এলাকার মোঃ হাসান এর সঙ্গে ফয়েজ উদ্দিনে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। উক্ত বিরোধের জের ধরে বহস্পতিবার সন্ধ্যা ৬টায় রহমত বাজার দুই পক্ষ সংঘর্ষ লিপ্ত হয়। এ সময় দুই পক্ষর সংঘর্ষের সমাধান করতে গিয়ে, বুড়িরচর ইউনিয়নর রেহানিয়া গ্রামের আলী আজ্জমর পুত্র আবুল হাসম মাঝি গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন। একই সময় প্রতিপক্ষর হামলায় ফয়েজ উদ্দিন (৩৪) নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়। আহত ফয়েজ উদ্দিন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ভর্তি হয়েছে।
হাতিয়া থানা ওসি (তদন্ত ) কাঞ্চন কান্তি দাস ও হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছন। এ রিপার্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করত পারেনি।
এই মুহূর্তে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।
হাতিয়া থানার পক্ষ থেকে এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।




