ঢাকা জেলা বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ৩টায় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের বাড়ি এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
দ্বি-বার্ষিক কর্মী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল আওয়াল মিন্টু।
ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডাঃ দেওয়ান মো: সালাউদ্দিনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রধান অথিতির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের সব সম্পদ লুট করে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। দেশের মানুষ আজ চরম অশান্তির মধ্যে রয়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে পণ্যদ্রব্য। এ সরকাররে হাত থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। বিভাগীয় সম্মেলনের মধ্য দিয়ে এ অগতান্ত্রিক সরকারকে বিদায় করা হবে।
তিনি আরো বলেন, আমাদের কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এখন থেকে সমাবেশের প্রস্তুতির জন্য সবাইকে ঐক্যবন্ধ হতে হবে। আমাদের কর্মীদের রক্তের বদলা নিতে এ সরকারের বিদায় করে আমরা ঘরে ফিরবো।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়, নিপূণ রায়, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজির আহমেদ টিটোসহ ৫টি উপজেলার নেতাকর্মীরা।
দুপুরের পর থেকে ঢাকা জেলার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ থেকে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন সমাবেশস্থলে। পথে পথে পুলিশ বাঁধা উপক্ষো করে সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হন।




