sliderরাজনীতিশিরোনাম

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হলেন হারুন চৌধুরী

আজ ৩০ অক্টোবর ২০২২ রোববার গণতান্ত্রিক বাম ঐক্য’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক ও সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, প্রগতিশীল গনতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশীদ খান প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ গণতান্ত্রিক বাম ঐক্য’র ধারাবাহিক সমন্বয়ক পরিবর্তন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরীকে গণতান্ত্রিক বাম ঐক্য’র নতুন সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়। আগামী ১লা নভেম্বর ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
অতীতে জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক বাম ঐক্য যেভাবে রাজপথে ছিল ও বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করে জোটের সমন্বয়ক আবুল কালাম আজাদ সভা শেষ করেন।
বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button