slider

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মোঃ শাহাদাত হোসেন মনু ,ঝালকাঠি প্রতিনিধি : ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ শ্লোগানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠি পুলিশ লাইন্স থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পুলিশ লাইন্স ড্রিল শেডে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।
জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহআলম, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ অনেকে। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য একজন পুলিশ কর্মকর্তা ও একজন কমিউনিটি পুলিশিং সদস্যকে পুরস্কৃত করা হয়।
অপরদিকে ‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’’ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে থানা পুলিশের আয়োজনে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমানের নেতৃত্বে থানা চত্ত¡র শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আবদুল ওয়াহেদ কবির খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার মজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম। অপরদিকে রাজাপুরেও থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশং ডে অনুষ্ঠিত হয়েছে। সকালে র‌্যালী শেষে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, অফিসার ইন চার্জ পুলক চন্দ্র রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button