সুতিপাড়া ইউপি নির্বাচন ধামরাইয়ে দিনভর প্রচারনায় পৌর মেয়র গোলাম কবির
ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আগামী ১৫ জুন ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই গভীর রাত পর্যন্ত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজার জন্য নৌকায় ভোট চেয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গতকাল শুক্রবার পৌর মেয়র গোলাম কবির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সুতিপাড়া ইউনিয়নের কালামপুর, শ্রীরামপুর, বড়াটিয়া, ভাটারখোলা, নওগাও, বেলিশ^র, বাথুলি এলাকায় গিয়ে লিফলেট বিলিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন। ভোটররাও উন্নয়নের কথা ভেবে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রচার-প্রচারনাকালে উপস্থিত ছিলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা, পৌর কাউন্সিলর গার্নেল হাসান, সাবেক কাউন্সিলর কামাল হোসেন, ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাসুম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলী খান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার মাহবুব তুষার, জাকারিয়া দীপু প্রমূখ।
ধামরাই পৌর মেয়র গোলাম কবির বলেন, নৌকায় ভোট দিলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়। তাই সুতিপাড়া ইউনিয়নবাসী আগামী ১৫ জুন সারাদিন নৌকায় ভোট দিতে অপেক্ষা করছে।



