slider

গরুর মাংসে লেখা আল্লাহর নাম!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে এক বাড়িতে রান্না করা গরুর মাংসের টুকরায় অলৌকিকভাবে আল্লাহ লেখা ভেসে উঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহ¯পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চংধুপইল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের কফেল মন্ডেলের বাড়িতে গরুর মাংস রান্না করার পর পরিবশেনের সময় এ ঘটনা ঘটে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ মাংসের টুকরাটি এক নজর দেখতে ভিড় জমান ওই বাড়িতে।
বৃহ¯পতিবার বিকেলে সরেজমিনে জানা যায়, গত দুইদিন আগে কফেল মন্ডলের বিয়াই বাড়ি থেকে আকিকার মাংস পাঠায়। মাংস রাতে রান্না করার পর খাবার সময় তাঁর ছোট ছেলে রুবেল মন্ডল লক্ষ করেন তার থালায় দেয়া এক টুকরা মাংসে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা রয়েছে এবং অপর পিঠে ‘হা-মিম’ লেখা ।পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় প্রবীণ মুসল্লিদের দেখালে তারাও আল্লাহ লেখাটি নিশ্চিত করেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ মাংসের টুকরাটি একনজর দেখতে ভিড় জমান। আল্লাহ লেখা মাংসের টুকরাটি তারা বাড়িতে সংরক্ষণ করে রাখেন ।
এবিষয়ে কফেল মন্ডল বলেন, এমন ঘটনা আগে মানুষের মুখে শুনেছি। কিন্তু এমন দৃশ্য কখনো নিজে চোখে দেখিনি। আজ দেখলাম । পরে স্থানীয় এক মাওলানার পরামর্শ নিয়ে মাংসের টুকরাটি সংরক্ষণ করে রেখেছি। শুক্রবার মিলাদ মাহফিল করে পরিষ্কার পানিতে ফেলে দেওয়ার কথা বলেছে।
মাংসের টুকরাটি একনজর দেখতে এসেছেন শারমিন আক্তার নামের এক গৃহবধু। তিনি বলেন, এমন ঘটনা এর আগে টিভি- পত্রপত্রিকায় শুনেছি এবং দেখেছি। তবে এবার বাস্তবে দেখলাম। তার মতই অনেকেই মাংসের টুকরাটি দেখতে ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button