slider

এএসআই কামরুজ্জামান ফের ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার নির্বাচিত

সোহেল রানা, সাভার (ঢাকা)প্র্রতিনিধি : সাভার মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক হিসেবে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার থানাগুলোর মধ্যে শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার নির্বাচিত হয়েছেন মো: কামরুজ্জামান। এর আগে পরপর তৃতীয় বার শ্রেষ্ঠ নাগরিক সনদ পত্র প্রদানকারী অফিসার নির্বাচিত হন।
ঢাকা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হিসেবে ঘোষণা দিয়ে তার হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান। এ নিয়ে মোট পাঁচবার পুরস্কৃত হলেন তিনি।
রোববার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা জেলার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।
চলতি বছরের জুলাই মাসে ১৯ টি, আগস্ট মাসে ১৮ টি ও সেপ্টেম্বর মাসে ৪৪ টি ওয়ারেন্ট তামিল এবং চুরি যাওয়া ৫ টি মোবাইল উদ্ধারসহ আইনশৃঙ্খলার উন্নয়নের স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের পর এএসআই মো: কামরুজ্জামান বলেন,`ঢাকার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। এই গৌরব শুধু আমার একার নয়, এটি থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ প্রত্যেক পুলিশ সদস্যদের। আগামীতে সবার সহযোগিতায় একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে আমার পক্ষ হতে সর্বোচ্চটুকু দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button