slider

ঝালকাঠিতে কবি জীবনান্দ দাসের ৬৮তম মৃত্যু বার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের হৃদয়ের প্রতিবেশী কবি জীবনানন্দ দাসের ৬৮তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মিলানায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী । অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল প্রশান্ত কুমার দে, শিক্ষক ও গবেষক ড:কামমরুন্নেছা আজাদ, জেলা চেম্বার অব কমার্স সভাপতি মনিরুল ইসলাম তালুকদার
মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ও সত্যবান সেন গুপ্ত বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে ঝালকাটি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও সাংবাদিক পলাশ রায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে নাচ, গান ও আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button