দাউদকান্দি ও ইলিয়টগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যে দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই (নিসচা) ও দাউদকান্দি হাইওয়ে থানার যৌথ উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রাকিবুল ইসলাম,নিসচা দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদল, সদস্য সচিব আলমগীর হোসেন, নিসচা সদস্য বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত মতিন সৈকত, নিসচা’র পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিন, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাজারী, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজ্বী আলী আহম্মেদ মিয়াজি, সাংবাদিক মোঃ ওমর ফারুক মিয়াজী, শ্রমিক লীগ নেতা মোঃ আক্তার হোসেন প্রমূখ । এদিকে শনিবার সকাল ১০ টায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের নেতৃত্বে জনসচেতনতায় মহাসড়কে র্যালী বের করে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ” আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী করা হয়। উক্ত র্যালী অনুষ্ঠানে স্থানীয় ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন পরিবহনের চালক ও মালিক পক্ষ উপস্থিত ছিলেন।




