slider

জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধিঃ আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো জয়পুরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
শনিবার (২১ অক্টোবর) আজ সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান, উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, বিআরটিএর সহকারী পরিচালক সাইদুর রহমান, ইন্সপেক্টর ফরিদ হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সহ সভাপতি নুরে আলম সহ অনন্যরা ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়কের জন্য চালকদের আরো সচেতন করার নানা বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button