স্বাক্ষর জাল করে অধিগ্রহনের টাকা আত্মসাৎ করায় পলাশবাড়ীতে সংবাদ সন্মেলন

গাইবান্ধা প্রতিনিধি : মন্ত্রীর স্বাক্ষর জাল করে সুপারিশ দিয়ে পরিবারের সদস্যের স্বাক্ষর জাল করে অধিগ্রহণের টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভযোগ এনে গাইবান্ধার পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বরিশাল ইউনিয়নের নুনিয়াগাড়ী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী আবুল কালাম আজাদ। তিনি বলেন, আমার ছোট ভাই সাইদার রহমান চালাকি করে মন্ত্রীর স্বাক্ষর জাল করে সুপারিশ দিয়ে আমার মা সহ পরিবারের সদস্যের স্বাক্ষর জাল করে অধিগ্রহণের টাকা উত্তোলন করে টাকা আত্মসাৎ করে। সে বিষয়ে বিচার চেয়ে তৎকালিন জেলা প্রশাসক আব্দুল মতিন মহোদয়ের বরাবরে অভিযোগ করি। কিন্ত দীর্ঘ দিন পেরিয়ে গেলেও বিষয়টির তদন্ত বা সুরহা হয়নি। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদের মা মোছাঃ আমিনা বেওয়া, আবু সাঈদ মিয়া, আব্দুস সালাম মিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন।



