গুরুদাসপুরে গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলা পৌর সদরের খামারনাচকৈড় খোয়ার পাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। এঘটনায় সেই রাতে স্বামী ও শ্বাশুড়ীকে আটক করে পুলিশ। এঘটনায় গৃহবধুর বাবা রঞ্জু প্রামানিক থানায় বাদি হয়ে স্বামী মোঃ নাঈম হোসেন (২৭) ও শাশুড়ী আরবি বেগম (৫০) এর নামে হত্যা মামলা দায়ের করেন বলে সত্য নিশ্চিত করেন ওসি আব্দুল মতিন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, খোয়ার পাড়া মহল্লার মৃত রবিউল ইসলামের ছেলে নাঈমের সাথে একই মহল্লার রঞ্জু প্রামানিকের মেয়ের বিয়ে হয় ৪ বছর পূর্বে। বিয়ের আড়াই বছর পরে একটি কন্যা সন্তান হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন ভাবে নির্যাতন করা হতো গৃহবধু রাত্রীর ওপর। গত শুক্রবার (৭ অক্টোবর) পুরাতন চুলা কেনাকে কেন্দ্র করে গৃহবধুর মা ফরিদা বেগম এর সাথে শাশুড়ি আরবি বেগম ও স্বামী নাঈম হোসেনের বিবাদ হয়। এঘটনাকে কেন্দ্র করে সেই রাতেই গৃহবধুকে বেধরক পিটিয়ে আহত করে স্বামী ও শাশুড়ী। গভীর রাতে নাঈম হোসেনের বাড়িতে রাত্রীর চিকৎসার শুনতে পায় স্থানীয়রা। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে গৃহবধুকে বাড়িতে রশি পেচিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে এঘটনাস্থলকে স্বামী ও শ্বাশুড়ী বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ পৌর সদরের সমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গৃহবধুর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।




