slider

রংপুরে গৃহবধুকে আগুনের ছ্যাকা দিয়ে নির্যাতন : হাসপাতালে ভর্তি

রংপুর ব্যুরোঃ গৃহবধুকে মারধর ও আগুনের ছ্যাকা দেওয়ার অভিযোগ উঠেছে শশুর, শাশুড়ির ও ননদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পানবাজার এলাকায়। এর আগেও একাধিক বার নির্যাতন করা হয়েছে বলে জানান ভুক্তভোগী গৃহবধু।
জানা যায়, রংপুর সদর উপজেলার হরিদেবপুর পান বাজার এলাকার শাহিদার রহমানের ছেল সাথে হাজীরহাট মেট্রো থানার কেরানির হাট বকতিয়ারপুর আদর্শপাড়া এলাকার সফুর উদ্দিন এর মেয়ে শাহানাজ পারভীন এর ৪ বছর আগে প্রেমে করে বিয়ে হয়। প্রেমের বিয়ে মেনে নিতে চায় না ছেলের পরিবার। এর পর থেকে শুরু হয় শশুর শাশুড়ি ও ননদের নির্যাতন। তাদের ঘরে ২ বছরের এক কন্যা শিশু রয়েছে।
নির্যাতনের শিকার গৃহবধু শাহানাজ পারভীন বলেন, আমরা দুই জন প্রেম করে বিয়ে করেছি বলে আমার শশুর বাড়ির লোকজন তা মেনে নিতে পারেনি। এই কারণে প্রায় আমার উপর নির্যাতন করতো আমার শশুর বাড়ির লোক জন। আমার শশুড়, শাশুড়ি, ননদের স্বামী ও ননদ এর কথা মতো চলে আমার স্বামী এ কারণে আমার স্বামী আমাকে প্রায় যৌতুকের জন্য নির্যাতন করে। গত কয়েক দিন ধরে আমার স্বামী আমার কোন প্রকার খোঁজ খবর রাখে না সে কোথায় আছে আমি তাও জানি না। স্বামীর খোঁজে শশুড় বাড়িতে গেলে আমার শশুড় শাশুড়ি, ননদ ও ননদের স্বামী আমাকে নির্যাতন করে বাড়ি থেকে তারিয়ে দেয়। এসময় আমার ননদ আমার হাতে ও পায়ে গরম কাঠ খড়ি দিয়ে ছ্যাকা দেয়। আমার শশুড় মাথায় আঘাত করে। পরে অসুস্থ্য হয়ে পরলে আমার পরিবারের লোক জন রংপুর মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করান। আমার উপর যারা নির্যাতন করেছে আমি তাদের বিচার চাই।
এলাকাবাসী জানান, প্রেম করে বিয়ে করার কারণে তার শশুড় বাড়ির লোক জন তা মেনে নেয়নি। তারাই তারা বাড়ি থেকে অনেক দুরে বাসের ঝরের মাঝ খানে বাসা করে দেয়। ভালই কাটছি তাদের দিন। কিন্তু কিছু দিন থেকে তার স্বামী যৌতুকের জন্য নির্যাতন করে। কয়েক দিন ধরে তার স্বামী বাড়িতে না থাকায় দিশে হারা হয়েছে মেয়েটা তাই স্বামীর খোজে শশুর বাড়ি গেলে তারা নাকি মেয়েটিকে নির্যাতন করেছে। আমার এলাকাবাসী এই নির্যাতনের শাস্তি দাবী করছি।
অভিযুক্ত শাশুড়ি সাদেকা বেগম বলেন, আমার ছেলের বউয়ের ব্যবহার ভাল না তাই আমরা তাকে বাড়ি থেকে দূরে আমাদের অন্য জমিতে বাড়ি করে দিয়েছি। যেন ছেলে ও ছেলে বউ সেখানে থেকে চলতে পারে। তাদের সাথে আমাদের কোন যোগাযোগ নেই। আমার ছেলের বউ যে অভিযোগ করেছে তা সঠিক নয়। আমরা তাকে কোন নির্যাতন করিনি। আমার মেয়েরাও কোনো আগুনের ছ্যাকা দেয়নি। সে নিজে নিজে পায়ে হাতে আগুনের ছ্যাকা দিয়ে আমার পরিবারকে ফাঁসাতে এই কাজ করেছে। এর আগেও ওই মেয়ের বিচার শালিস হয়েছে। আমাদের পরিবারের উপরে যে অভিযোগ দিয়েছে তা সঠিক নয়।
এই ঘটনায় রংপুর সদর কোতয়ালী থানায় নির্যাতনের শিকার গৃহবধু শাহানাজ পারভীন শশুর, শাশুড়ি, ননদের স্বামী ও ননদের বিরুদ্ধে অভিযোগ করে।
রংপুর সদর কোতয়ালী থানার ডিউটি অফিসার জানান, এই ঘটনায় থানায় আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button