slider
মহাষ্টমীতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের পরিদর্শন

সোহেল রানা, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী সোমবার রাতে তিনি উপজেলার বানিয়াজুরী মালাকার বাড়ি, ঘিওর মাস্টারপাড়ার শতদল সংঘ, সাহাপাড়ার কচিকাচা মিলন সংঘ, সাহাবিথি সহ অন্যান্য মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ উপজেলায় গত বছর পূজা উদযাপিত হয়েছিল ৭১টি মন্ডপে। এবার আরো নতুন মন্ডপ বেড়েছে ১২টি। এ বছর মোট ৮৩টি মন্ডপে দূর্গোৎসব চলছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (পি.পি), বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসআর আনসারী বিল্টুসহ আরো অনেকে।




