slider
নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চালের ডিও বিতরণ

নাটোর প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নাটোর সদরের পূজা মন্ডপের অনুকূলে চালের ডিও বিতরণ করা হয়েছে। আজ বৃহ¯পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলার ৭৯ টি মন্দিরে ৫০০ কেজি করে চালের ডিও মন্দির কমিটির কাছে বিতরণ করেন নাটোর-২-(সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের হাবিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম রমজান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকীসহ কর্মকর্তাবৃন্দ।




