slider

শেরপুরে বাস ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোঃ মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে যমুনা বাস সার্ভিস ঢাকা মেট্রো নং-ব ১৫-০৬১৪ বাসের চাপায় ব্যাটারি চালিত অটো চালক মজনু (৫৫) নিহত হয়েছেন।
১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার পর ঘাতক বাসটির চালক পালিয়ে যায় ।
নিহত অটো চালক মজনু মিয়া শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমরী গ্রামের মৃত. আবদুল আউয়ালের ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকায় বুধবার সকালে অটো চালক মজনু মিয়া তার অটোবাইকে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার সময় সম্মুখ থেকে আসা দ্রুতগামী যমুনা নামে বাস ওই অটোবাইকে চাপা দেয়।
ওই সময় ঘটনাস্থলেই অটোচালক মজনু মিয়া নিহত হন। খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইম, উপ পরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে নিহত অটোচালক মজনু মিয়ার লাশ উদ্ধার করে ও আহত জবেদা বেগম কে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনাই থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button