slider
নিয়ামতপুরে শেখ হাসিনার ঈদ উপহার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি : আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী আশ্রায়ণ প্রকল্পে বসবাসরত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার(০২ মে) বিকালে উপজেলার সদর ইউনিয়নের কানইল আশ্রয়ণ প্রকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নিজ হাতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদপ্তরের আয়োজনে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। উপজেলায় আশ্রায়ণ প্রকল্পের ঘরে বসবাসরত প্রায় ৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসাবে তেল,চাল, ডাল, চিনি,চিড়া , নুডুলস, সেমাই,লবণ প্যাকেটে রয়েছে, বিতরণ করা হয়।




