slider

শেরপুরে আওয়ামীলীগ নেতা মর্তুজা কাওসার অভিকে কুপিয়ে হত্যা

শাহীন, শেরপুর(বগুড়া) প্রতিনিধিঃ শেরপুরে পৌর আওয়ামীলীগের নেতা মর্তুজা কাওসার অভি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৮ সেপ্টম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার এম এম কার ওয়াশ পেছনে সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
নিহত অভি উপজেলার খন্দকার পাড়ার মৃত হোসাইন কাউসার ফুয়ার ছেলে।
জানা গেছে, ঘটনাস্থলে অভি মোটর সাইকেলের ওয়াশ রুমের সার্ভিসে মোটরসাইকেল পরিষ্কার করতে দিয়ে দাড়িয়ে ছিলেন।
এমন সময় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র সহ হামলা করলে সে জীবন বাঁচানোর তাগিদে দৌড়ে ওয়াশ রুমের পেছনে জঙ্গলের ভিতরে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন জানান, সে পৌর আওয়ামীলীগের প্রস্তুাবিত কমিটির নেতা ছিলেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকান্ডের ঘটনা বলে জানতে পেরেছি। ঘটনার সাথে কারা জড়িত এইমুহুর্তে বলা যাচ্ছেনা। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button