sliderশিরোনামশ্রমিক

নোয়াখালী স্কুল ছাত্রী লোমহর্ষক হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

পতাকা ডেস্ক : আজ ২৫ সেপ্টেম্বর ২০২২, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, জাতীয় শ্রমিক জোট ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের আয়োজনে নোয়াখালী স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন অনিতাকে ধর্ষনের উদ্দেশ্য পরিকল্পিতভাবে লোমহর্ষক হত্যার প্রতিবাদে, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদাল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালেহা ইসলাম শান্তনার সভাপতিত্বে ও রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সহ-সভাপতি এস এম রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আলামিন, প্রচার সম্পাদক রুমা আক্তার রিতা, দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, গত ২২ সেপ্টেম্বর নোয়াখালী জেলার লক্ষ্মি নারায়ণপুর এলাকায় স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন অনিতাকে ধর্ষনের উদ্দেশ্য ধর্ষকরা চেষ্টা করে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে লোমহর্ষক হত্যাকান্ড ঘটায়। নরপিশাচ হত্যাকারী আবদুর রহিম রণীসহ তিনজনক পুলিশ গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে রনী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লোমহর্ষক বিবরন দেয়। বক্তব্যে বক্তারা অনিতা হত্যাকারীদের প্রচলিত আইনে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের দাবী করেন। তারা বলেন, অনিতার মায়ের মত আর কোন মায়ের কোল যেন এভাবে খালী না হয়।
বক্তারা দেশে ক্রমবর্ধমান নারী হত্যা ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button