slider

বড়াইগ্রামে সকালে হাঁটতে গিয়ে গাড়ি চাপায় এক নারী নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ভোরবেলা হাঁটতে বের হয়ে আমিরন খাতুন (৪৫) নামে এক নারী অজ্ঞাত গাড়ি চাপায় নিহত হয়েছেন। আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আহমেদপুর বাজারে নাটোর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আমিরন খাতুন আহমেদপুর গ্রামের জিন্নাতের স্ত্রী এবং মৃত মানিক উদ্দিনের মেয়ে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ জানায়, আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আমিরন খাতুন ভোর সাড়ে পাঁচটার দিকে প্রাতঃভ্রমণে বের হন। আহমেদপুর বাজার সংলগ্ন রাহেলা হাসপাতাল এর পাশে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের উপর আসা মাত্রই অজ্ঞাত গাড়ি চাপা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button