slider

বেনাপোল সীমান্তে ৩০টি স্বর্ন বার সহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। বিজিবির গোয়েন্দার গোপন তথ্যের ভিত্তিতে বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করে। পরে তার কাছে বাজার করা ব্যাগে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণেরবার জব্দ করা হয় যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা। এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ন আটক করেছে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন।
উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button