সাভারের বেদে পল্লীতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ঢাকার সাভারে বেদে পল্লির উত্তোরণ শিক্ষালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপহার ও কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে উত্তরণ শিক্ষালয় প্রাঙ্গণে প্রশিক্ষার্থীদের মাঝে এই সনদ বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন সাভার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান বলেন, উত্তরণ পল্লীতে উত্তরণ শিক্ষালয়ের নিজস্ব জায়গায় বহুতল ভবন নির্মাণ করে অত্যাধুনিক সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শুধু একাডেমিক শিক্ষা নয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জীবন মুখী শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলা হবে। উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে খুব শীগ্রই তা বাস্তবায়ন করা হবে।
এসময় ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুল্লাহিল কাফী, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন ।




