জয়পুরহাটে জাল নোটসহ গ্রেফতার ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট তেতুলতলী এলাকা থেকে ৩ লক্ষ ৪৬ হাজার জাল টাকা সহ ২ কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃৃতরা হলেন- সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলের রিমন (২৭) ও একই গ্রামের মৃত্যু নুরুজ্জামানের ছেলে রনি (৩০)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে জয়পুরহাট সদর উপজেলার তেতুলতলী এলাকা থেকে ৩ লক্ষ ৪৬ হাজার টাকার জাল নোটসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আরও ২ টি মোবাইল, ৪টি সিমকাড জব্দ করা হয়।
তিনি বলেন, তারা দীর্ঘ দিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। তারা ঈদ উল ফিতরকে সামনে রেখে এসব জাল টাকা লাখে ১২ হাজার টাকা মূল্যে কিনে এনে ব্যাংকের টাকার বান্ডিলের মধ্যে ও বিভিন্ন বিপনী বিতানে কৌশলে ঢুকিয়ে দিয়ে চালাতো বলে স্বীকার করেন।
আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।




