slider

দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নাগরিক সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি : আজ মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে সকাল ১০.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত মানিকগঞ্জ দলিত পঞ্চায়েত ফোরামের আয়োজনে ও বারসিকের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর জন্য নাগরিক সেবাসহ সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দশরথ রবিদাসের সভাপতিত্বে ও মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো.রমজান আলী। তিনি দলিত জনগোষ্ঠীর দাবিগুলোর প্রতি সংহতি জ্ঞাপন করেন এবং দলিতদের জন্য পৌর কর ও পানির বিল হ্রাস, ভূমিহীনদের সরকারি আশ্রয়ন প্রকল্পের আওতাধীন করাসহ ভাতা সংক্রান্ত দাবি বাস্তবায়নের কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা আক্তার দলিত জনগোষ্ঠীর উন্নয়নে পৌরসভার সব ধরনের সেবা দেয়ার আপ্রাণ প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। আরো কথা বলেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক কর্মকর্তা কমল চন্দ্র দত্ত প্রমুখ।
বক্তারা বলেন মেয়র মহোদয়ের কথায় আনরা আনন্দিত। তার এই তাৎক্ষণিক সিদ্ধান্ত যেন দ্রুত বাস্তবায়ন হয়। সেই প্রত্যাশায় রইলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button