বঙ্গবন্ধুর সমাধিতে পরিবার পরিকল্পনা কর্মচারী কল্যাণ সমিতির শ্রদ্ধা

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী কল্যাণ সমিতি।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়।
নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো: কায়সার হোসেন ও সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই স্থানীয় এক মাওলানার মাধ্যমে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেয়।
দোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




