মাগুরায় কলেজ ছাত্র হত্যা মামলার রায়, ১ জনের মৃত্যুদন্ড,৬ জনের যাবজ্জীবন

কিশোর কুমার দাস,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার বিঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারাজনা ইয়াসমিন ৩১/০৮/২০২২ ইং তারিখে প্রদত্ত এক রায়ে জেলার মহম্মদপুর উপজেলার জোকা গ্রামের মেহেদী হাসান পাভেল (১৮) হত্যা মামলার প্রধান আসামী সেলিম আজাদ(৫০) কে ফাঁসি এবং অপর আসামী রুমা পারভীন, মোমেনা খাতুন, আবির হোসেন, সাইদুর রহমান, জাকির হোসেন, মো: খলিল সহ ছয় জনের প্রত্যেক কে দোষী সাব্যস্ত তরে যাবজ্জীবন কারা দন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্তদের বাড়ি জেলার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা ও বালিদিয়া গ্রামে। মামলার সংক্ষিপ্ত বিবরনে প্রকাশ, আসামীরা ইং .২০১২ সালের ২৬ আগষ্ট রাতে জেলার মহম্মদপুরের মৌলভী জোকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার রেজাউর রহমানের ছেলে মেহেদী হাসান পাভেলকে বাড়ি থেকে নিয়ে স্বাস রোধ করে হত্যা করে লাশ আসামী সেলিম আজাদের বাড়ির পাশে ফেলে রেখে যায়। পরদিন নিহতের পিতা রেজাউর রহমান মহম্মদপুর থানায় ৮ জনকে সাবস্ত করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চার্জশীট দাখিল করলে মাগুরার বিঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারাজনা ইয়াসমিন সাক্ষ্য প্রমান গ্রহনে উপরোক্ত সাজা প্রদান করেন।




